1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

এ্যাডভোকেট নুরুলের নেতৃত্বে মোহনপুর, কাঠইর ও লক্ষণশ্রীতে ৩১ দফা প্রচারের লিফলেট বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৯.৪৬ পিএম
  • ৭৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী, লক্ষণশ্রী, কাঠইর ও মোহনপুর ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৫ জুন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সম্ভাব্য ধানের শীষ মনোনয়নপ্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। এতে তৃণমূলের বিপুল নেতাকর্মী অংশ নেন।

দিনব্যাপী এই কার্যক্রমে মোটরসাইকেল শোডাউন ও প্রচারণার মাধ্যমে ইউনিয়নের গ্রামাঞ্চল, হাটবাজার ও বিভিন্ন স্থানে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা সংশ্লিষ্ট লিফলেট। জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই প্রচারে অংশ নেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রচারণায় আরও অংশ নেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী চেয়ারম্যান, এ্যাডভোকেট শেরেনুর আলী, মুনাজ্জির হোসেন সুজন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, মমিনুল হক কালারচা৭ন, তফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, আজিজুর রহমান সৌরভ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান সংকট কাটিয়ে একটি কার্যকর, জনগণের অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা রূপরেখা অত্যন্ত সময়োপযোগী। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তিনি জনসমর্থনের জোয়ারে বিজয়ী হবেন।

তাঁরা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান—এ্যাডভোকেট নুরুলকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়ে সুনামগঞ্জের জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!