1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

মধ্যনগরে আমন জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ৫

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৬.০৪ পিএম
  • ৭৩ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি:
আমন জমির মালিকানা নিয়ে বিরেধকে কেন্দ্র করে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে প্রতিপক্ষের লোকজনদের হামলায় দুজন শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছে। রবিবার (৫জানুয়ারি) সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ওইদিনই পাশের ধর্মপাশা ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মধ্যনগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাউদপাড়া গ্রামের তাহেরুল ইসলাম (৬০) ও একই গ্রামের বাচ্বছু মিয়া (৫৫) দুজন প্রতিবেশি। তাঁদের নিজেদের বসতঘররর খানিকটা সামনে তাহেরুল ইসলামের নামে রেকর্ডীয় পাঁচ শতক আমন জমি রয়েছে। এই জমির মালিকানা নিয়ে এই দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার সকাল পৌনে আটটার দিকে তাহেরুল ইসলাম তাঁর পরি্বারের লোকজন নিয়ে নিজ বসতঘর থেকে ওই আমন জমিতে আসা যাওয়া করার জন্য সেখানে মাটি ফেলে রাস্তা তৈরির কাজ শুরু করেন। খবর পেয়ে সকাল আটটার বাচ্ছু মিয়াসহ তাঁর ১০/১২জন লোক লাঠিসোটা নিয়ে তাহেরুল ইসলামের লোকজনদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাহেরুল ইসলামের ছোট ভাই রোকন মিয়া (৫০),,সেলিম মিয়া (৪০), বোন আমেনা আক্তার (৪৫), মেয়ে নেত্রকোনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী স্বর্ণা আক্তার (২০) ও ছেলে স্থানীয় মহিষখলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হৃদয় হাসান (১৬) আহত হন। পরে স্থানীয় লোকজন ও তাঁদের স্বজনেরা সেখান থেকে আহতদেরকে উদ্ধার করে পাশের ধর্মপাশা ও নেত্রকোনা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন।
অভিযুক্ত বাচ্ছু মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করে বলেন, এই জমিটি গত ৫০বছর ধরে আমাদের ভোগ দখলে রয়েছে। আমার নামে জায়গাটির দলিলও আছে। তবে এই জায়গাটির রেকর্ড হয়ে গেছে তাহেরুল ইসলামের নামে। আমরা কাউকে মারধর করিনি। আমি ও আমার লোকজনকে জড়িয়ে মিথ্যা অপবাদ রটানো হচ্ছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সজীব রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!