1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

সুনামগঞ্জে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৯.৪৩ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
দেশব্যাপী শিক্ষকদের গায়ে হাত তোলা, হেনস্থা ও জোরপূর্বক পদত্যাগে বাধ্যকরাসহ শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল। কর্মসূচিতে শহরের বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও প্রতিবাদে অংশ নিয়ে শিক্ষকদের প্রতি সংহতি জানায়। বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের হোসেন বখত চত্ত্বরে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে সুনামগঞ্জ সরকারি কলেজ, পৌর কলেজ, সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, বুলচান্দ উচ্চ বিদ্যালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। তারা শিক্ষকদের মর্যাদা রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বুধবার দুপুরে সুনামগঞ্জ হোসেন বখত চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক লাঞ্চনার বিরুদ্ধে মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে নামেন। পরে তারা বিক্ষোভ মিছিল দিয়ে শহর প্রদক্ষিণ করে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে গিয়ে আলোচনাসভার মাধ্যমে কর্মসূচি শেষ করেন। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে ‘শিক্ষকদের রক্ষা করো, শিক্ষকদের মর্যাদা রক্ষা করো, শিক্ষকদের অবমাননা সইবোনা’সহ নানা স্লোগান দেন।
আলোচনাসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের অন্যতম সমন্বয়ক ইমন দোজা তার বক্তব্যে বলেন, সারাদেশে শিক্ষকদের হেনস্থা ও হয়রানি করা হচ্ছে। কোনও শিক্ষক যদি স্বৈরাচারের দোসরও হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন আছে। আমরা শিক্ষার্থীরা যথোপযুক্ত প্রমাণ উপস্থাপন করে আইনী দাবি জানাতে পারি। কোনভাবেই আমরা একজন শিক্ষকের গায়ে হাত তোলতে পারিনা। কিন্তু আমরা দেখছি জোর করে শিক্ষকদের পদত্যাগ করানো হচ্ছে, গায়ে হাত তোলা হচ্ছে। গাছের সঙ্গে বেধে, জুতার মালা পড়িয়ে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, এসব দেখে মনে হচ্ছে আমরা শিক্ষকদের মর্যাদা ভুলে যাচ্ছি। তাই কোনভাবেই কোনও শিক্ষার্থী যাতে শিক্ষকদের উপর হাত তোলতে না পারে এবং তাদেরকে নির্যাতন করতে না পারে এজন্য আমরা তাদের পক্ষে আছি।
আরেক সমন্বয়ক পৌলমী হাসান তার বক্তব্যে বলেন, সারাদেশে কিছু বিপৎগামী শিক্ষার্থী শিক্ষকদের উপর হাত তোলছে। কোনওভাবেই আমরা আইন নিজের হাতে তোলে নিতে পারিনা। শিক্ষককে মর্যাদার আসনে রাখতে হবে উল্লেখ করে পৌলমী হাসান বলেন, শিক্ষকদের লাঞ্চনা, অপমানিত ও অশ্রদ্ধা করে কোনভাবেই রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।
সুনামগঞ্জ এসসি গার্লস হাইস্কুলের ছাত্রী উম্মে মহুয়া তার বক্তব্যে বলেন, এই শিক্ষকরাই আমাদের গড়ে তোলছেন। জাতিগঠনের কারিগর হচ্ছেন তারা। কিন্তু স্বৈরাচার সরকার পতনের পর সারাদেশে শিক্ষকদের উপর হামলা-নির্যাতন হচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এটা মেনে নিতে পারছিনা। এ কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছি। যারা শিক্ষকদের অপমান ও লাঞ্চিত করছে আমরা তাদের বিরুদ্ধে।
আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ আল হাবিব, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!