1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে ভিক্ষুকদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৯.৩৯ পিএম
  • ৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার ভিক্ষুকদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল ২৮ আগস্ট বুধবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪ জন ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে সহায়ক উপকরণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান।
জাতীয় সমাজকল্যাণ পরিষদ ঢাকা থেকে প্রাপ্ত অনুদান উপজেলা ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচী বাস্তবায়ন কমিটির মাধ্যমে ৩ জন দূঃস্থ ও অসহায় ভিক্ষুকদের মাঝে ইলেকট্রিক ব্যটারী চালিত রিক্সা ও ১ জনকে মুদি মালের দোকানের উপকরণ বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে কাজ করা সহযোগী স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার, ইউনিয়ন সমাজকর্মী মনিরুজ্জামান, অফিস সহকারী ময়নাল হোসেন মুন্সী প্রমুখ।
পুনর্বাসিত ভিক্ষুকের মধ্যে মোহনপুর ইউনিয়নের প্রতিবন্ধী ভিক্ষুক মোঃ বাবুল মিয়াকে মুদিমালের দোকান। গৌরারং ইউনিয়নের ভিক্ষুক রাবিয়া খাতুন, মোল্লাপাড়া ইউনিয়নের প্রতিবন্ধী ভিক্ষুক বংশী দাস, লক্ষণশ্রী ইউনিয়নের প্রতিবন্ধী ভিক্ষুক মোঃ ময়না মিয়াকে ১টি করে ব্যাটারী চালিত ইলেকট্রিক রিক্সা অনুদান হিসেবে বিতরণ করা হয়।
সহায়ক উপকরণ বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার সকল ভিক্ষুকদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে ভিক্ষাবৃত্তির অভিশাপ থেকে আপনারা মুক্ত। সহায়ক উপকরণ পাওয়ায় পুনঃরায় আর ভিক্ষাবৃত্তি পেশায় না যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!