1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের ৪৪ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১২.৩৯ পিএম
  • ১১৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বাংলাদেশ জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল আহাদ জুয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
সভায় আরো বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আকবর আলী,আ ত ম মিসবাহ,সেলিম উদ্দিন আহমদ,এ্যাডভোকেট শেরেনুর আলী,মোঃ রেজাউল হক, নাসিম উদ্দির লালা,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম দিলু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন,স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইকবাল হোসেন,সহ সভাপতি মোঃ শাহজাহান মিয়া,সুহেল মিয়া,লিয়াকত আলী,মুরাদ আহমেদ চৌধুরী,সহ সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন শহিদ ,লুৎফুর রহমান,আব্দুল কদ্দুছ শিপন,সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ইমন,নুর জালাল মন্টি,শামীম আহমদ,দপ্তর সম্পাদক এ এস রিপন,সহ দপ্তর সম্পাদক নিয়ামত উল্ল্যাহ,সৈয়দ মুহাদ্দিস,সাকিরিন আহমদ খোকন,মঈনুল ইসলাম,গোলাম রাব্বি জুহিন,মনোয়ার হোসেন,মুজাহিদুল ইসলাম শিপলু,শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু,সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত,বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রনেল তালুকদার,তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন মিয়া,সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব,ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন,সদস্য সচিব শংকর রায়,ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুণ অর রশিদ,দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রশিদ চৌধুরী,দিরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গুলজার আহমদ চৌধুরী,শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেস রঞ্জন তালুকদার,জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদ তালুকদার,সদস্য সচিব জাহেদ আহমদ,শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরমান উদ্দিন সদস্য সচিব জিয়াউর রহমান তুহিন,জেলা ছাত্রদল নেতা আজিজুর রহমান সৌরভ,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!