1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সড়ক ছাড়তে বললেন সারজিস

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৭.৪০ পিএম
  • ১২৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দেশেকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনতে হলে যার যে জায়গায় দায়িত্ব তার সেখানে ফিরে যাওয়া উচিত।

“ধীরে ধীরে পুলিশ তাদের দায়িত্বে ফিরে আসছে। ছাত্র সমাজের প্রতি আমাদের সরাসরি আহ্বান যেখানে যখন পুলিশের একটি টিম বা ট্রাফিকের একটি টিম আসবে তাদেরকে তাদের দায়িত্বটি বুঝিয়ে দিয়ে ছাত্র সমাজকে সেখান থেকে সরে যেতে হবে। আপনারা যে দায়িত্বটি পালন করেছেন সেটার জন্য ধন্যবাদ, কিন্তু এটি আপনাদের দায়িত্ব না।”

গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানা, আওয়ামী লীগ অফিস, স্থাপনা ও ভাস্কর্য ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর আসে। পুলিশশূন্য হয়ে পড়ে থানা ও ঢাকার সড়ক। এমন পরিস্থিতিতে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে কাজ করে আসছে শিক্ষার্থীরা। ধীরে ধীরে পুলিশ কর্মস্থলে ফিরে আসলেও শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যাচ্ছে এখনও।

সার্জিস আলম বলেন, “শিক্ষার্থীদের কাছে আমাদের অনুরোধ, আর আসলে রাস্তায় নামার প্রয়োজন নেই। আমরা পুলিশের জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে এ কথাগুলো শুনছি পুলিশের কিছু সদস্য হয়ত তাদের জায়গা থেকে আনকমফোর্টেবল সিচ্যুয়েশনে রয়েছে। তারা যদি তাদের জায়গাটিতে আসে, স্টুডেন্টরা জানি কি না কী করে!”


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!