1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জয়পুরহাটে ট্রেন ধাক্কায় মা-ছেলের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১২.২২ পিএম
  • ৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রেনের ধাক্কায় এক গৃহবধূ ও তার পাঁচ বছর বয়সী ছেলের প্রাণ গেছে।

পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, সোমবার বিকালে উপজেলার বাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময়, কারণ, ঘটনাস্থল ও নিহতদের পরিচয়ের তথ্য রাত সাড়ে ৮টার দিকে পাওয়া যায়।

নিহতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী শাহনাজ বেগম (২৫) ও তার ছেলে শোয়াইব জামান (৫)।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “গৃহবধূ শাহানাজ ও তার ছেলে শোয়াইবকে সঙ্গে নিয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

“পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।”

পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হলে রাত ১১টার দিকে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান ওসি ফয়সাল বিন আহসান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!