1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

মধ্যনগর উপজেলায় মনোনয়ন জমা দিলেন ১৮ প্রার্থী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৮.২৮ পিএম
  • ১১১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রথম বারের মতো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটারো জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার (৯ মে) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন। উপজেলার সহকারী রিটার্নং কর্মকর্তার তথ্যানুযায়ী আগামী ৫ই জুন অনুষ্ঠিত হবে মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচন।

চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন তালুকদার, বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, আ.লীগের সহ-সভাপতি প্রবীর বিজয় তালুকদার দেবল, সহ-সভাপতি সজল কান্তি সরকার, আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক ভূঁইয়া, বরুণ কান্তি দাস গুপ্ত, দ. বংশীকুন্ডা ইউপির সাবেক চেয়ারম্যান মো. সাইদুর রহমান, মধ্যনগর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আওয়াল মিছবাহ্।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মধ্যনগর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের(সাবেক) সাংগঠনিক সম্পাদক সুজিত চন্দ্র তালুকদার, আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জসীম উদ্দীন চৌধুরী, পংকজ আরেং, মো. এমদাদুল হক খোকা, মোঃ আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হযরত আলী ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এনামুল হক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন জমা দিয়েছেন। একজন মধ্যনগর উপজেলা যুব-মহিলা লীগের সভাপতি শান্তা চৌধুরী ও অন্যজন সমাজকর্মী হনুফা আক্তার।

উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস সহ তিনটি পদে সর্বমোট ১৮জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়তে মনোনয়ন দাখিল করেন। মধ্যনগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!