1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুমার নামাজ শেষে মুসল্লিদের মধ্যে ওসি রতন শেখের মাদকবিরোধী প্রচারণা শিল্পকলা একাডেমির আয়োজনে সুনামগঞ্জে নজরুল প্রয়াণ দিবস উদযাপন সুনামগঞ্জে কাভার্ডভ্যানভর্তি ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেফতার তাহিরপুরে নিলাদ্রী লেক এলাকায় এমপি কামরুলের নির্দেশে পরিচ্ছন্নতা অভিযান সুনামগঞ্জ জেলা প্রশাসকের দোয়ারাবাজার ভূমি অফিস ও টেংরাটিলা গ্যাস ফিল্ড পরিদর্শন সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান

সারা দেশে টানা ৮ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১১.৪৬ এএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
টানা কয়েক সপ্তাহের দাবদাহের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে সতেজতা ফিরেছে প্রাণ-প্রকৃতিতে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান বৃষ্টি এক সপ্তাহের বেশি অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে বয়ে যেতে পারে দমকা অথবা ঝড়ো হাওয়া।
সারা দেশে ঝড়বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৭ মে) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্ধিত ৫ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফেনীতে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের আরও কয়েকটি স্থানে অতি ভারি বর্ষণ হয়েছে।

আরও পড়ুন: সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

যশোরে সোমবার (৬ মে) দেশের সর্বোচ্চ ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার বান্দরবানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, গোপালগঞ্জ, যশোর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ধরনের তাপপ্রবাহ ২৪ ঘণ্টার মধ্যে প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!