1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

তাহিরপুরে তুচ্চ বিষয় নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২০

  • আপডেট টাইম :: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৯.০২ পিএম
  • ১১৮ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে বিলের গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জজ মিয়া (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। ঘটনার পর পুলিশ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে।
রবিবার (৭ এপ্রিল) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও বালুর চর এলাকায় হওয়া সংঘর্ষে আহত জজ মিয়া রাত ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত জজ মিয়া উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের কিতাব আলীর ছেলে। এই ঘটনায় রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, ময়মনসিংহের ত্রিশাল এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে শরিফুল ইসলাম (২৮), তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের মো. আছমত আলীর ছেলে আব্দুল মজিদ (৫০) ও একই গ্রামের আলকাছ মিয়ার ছেলে ফখর উদ্দিন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও বালুর চর এলাকার বিলের গাছ কাটা নিয়ে জজ মিয়া ও বাবুল মিয়ার কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে জজ মিয়াসহ অন্তত ২০ জন আহত হন।
গুরুত্বর আহত অবস্থায় জজ মিয়াকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনায় জড়িত সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান চলছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!