1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

হাসপাতালে মরণোত্তর দেহদানকারী মুক্তিযুদ্ধের সংগঠককে ডাক্তার কর্তৃক মারধরের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৮.৫৭ পিএম
  • ১১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে নিজের দেহ-চক্ষুদানকারী কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক ওমরচান দাস (৮০) সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের ডাক্তার ও নার্স কর্তৃক মারধরের ঘটনায় তাদের বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে জেলার প্রগতিশীল সংগঠনসমূহ এই প্রতিবাদী কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে আগামীকাল রবিবার বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ। দোষীদের বিচারের আওতায় না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কমরেড রমেন্দ্র কুমার দে মিন্টু, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, বিজন সেনরায়, নির্মল ভট্টাচার্য্য, গৌরী ভট্টাচার্য্য, পঙ্কজ দে, এডভোকেট এনাম আহমেদ, খলিল রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।
মানববন্ধনে অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার বলেন, ওমরচান দাস একজন আলোকিত সমাজসেবী। চরম দারিদ্র্যতার মধ্যেও তিনি সাধারণ মানুষের জন্য কাজ করছেন। হাওরের কৃষক আন্দোলনের প্রথম সারির নেতা তিনি। সারাদেশের মানুষ চিনে তাকে। তিনি দেহ ও চক্ষু এই হাসপাতাইে মরণোত্তর দান করে গেছেন। কিন্তু চিকিৎসা নিতে গিয়ে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক বৃদ্ধ বয়সে নির্যাতিত হয়েছেন। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। না হলে আরো কঠোর কর্মসূচি দেবো আমরা।
এডভোকেট এনাম আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক অমরচান দাস সারাজীবন সাধারণ মানুষের সেবা করেছেন। এখনো মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আছেন। কৃষক বন্ধু হিসেবে তাকে চিনে হাওরের মানুষ। যোদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তিনি রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করছেন। এলাকার বীরাঙ্গানাদের স্বীকৃতি আদায়ের জন্য লড়াই করেছেন। এই নির্লোভ বৃদ্দ মানুষটিকে হাসপাতালে ভর্তি অবস্থায় মারধর করেছে চিকিৎসকরা। কিন্তু তাদেরকে শাস্তির বদলে হাসপাতালের পরিচালক পক্ষে অবস্থান নিয়েছেন। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
উল্লেখ্য গত ১৩ মার্চ হার্নিয়া অপারেশনের জন্য ওসমানী হাসপাতালে ভর্তি হন কমরেড অমরচান দাস। ১৭ মার্চ প্র¯্রাবের যন্ত্রণায় তিনি কাতরাতে কাতরাতে ক্ষোভ জানালে তাকে চিকিৎসকের কক্ষে নিয়ে মারধরেন করে ইন্টার্নী চিকিৎসকরা। তাকে হুমকি ধমকি দেন। এ ঘটনায় ১৮ মার্চ তিনি হাসপাতালের পরিচালক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
হতদরিদ্র সমাজসেবী কমরেড অমরচান দাস হাওরের কৃষক আন্দোলনের জনপ্রিয় নেতা। একাত্তরের যোদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করছেন তিনি। এলাকার বীরাঙ্গনাদের খুজে বের করে তাদের স্বীকৃতি আদায়ের লড়াই করছেন। একজন মানবতাবাদী ও নির্লোভ রাজনীতিবিদ হিসেবে তার দেশব্যাপী সুনাম রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!