1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

তাহিরপুর সীমান্তে কয়লা কুড়াতে গিয়ে মাটিচাপায় দুই শ্রমিক নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৭.১৩ পিএম
  • ১১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে সীমানা অতিক্র করে কয়লা কুড়াতে গিয়ে মাটিচাপায় দুই শ্রমিক মারা গেছে। ১৮ মার্চ সোমবার রাতে তাহিরপুর উপজেলার লাকমা টেকেরঘাট সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লাকমা নয়াপাড়া গ্রাামের সাহাব উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (২৪) ও রমজান আলীর ছেলে মুখলেস মিয়া(২৩)। পুলিশ তাহিরপুর হাসপাতাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে।
তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন স্থানীয়দের বরাতে জানান, উত্তর বড়দল ইউনিয়নের লাকমা গ্রামের এই দুই শ্রমিকসহ কয়েকজন সীমানা অতিক্রম করে কয়লা কুড়াতে যান। এসময় মাটি চাপা পড়েন এই দুই শ্রমিক। সঙ্গীরা উদ্ধার করতে না পেরে বাড়িতে এসে খবর দিলে তারা রাত ৯ টার দিকে দুজনকে উদ্দার করে তাহিরপুর হাসপাতালে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে তাদের সুরতহাল তৈরি করে। আজ মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিন খন্দকার বলেন, নিহতরা শ্রমজীবী মানুষ। লুকিয়ে কয়লা কুড়াতে গিয়ে মারা গেছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. মাহবুবুর রহমানের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেন নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!