1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

জাতির পিতার পতিকৃতিতে আওয়ামী লীগের অতল শ্রদ্ধা

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১০.২৫ এএম
  • ১২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে সকালে সুযোর্দয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগের রমিজ বিপণির কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।

রবিবার সকালে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন’র নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট চান মিয়া,অ্যাডভোকেট আব্দুল করিম,যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, আসাদুজ্জামান সেন্টু, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট স্বপন রায় সপু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান টিপু, তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, শ্রম বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপ—প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সদস্য ও সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সদস্য লিটন সরকার, শাহারুল আলম আফজল, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!