1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দোয়ারারায় গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৭.৩৪ পিএম
  • ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গণধর্ষণের ঘটনায় জড়িত সিএনজি চালক আব্দুর রহিমকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম দোয়ারাবাজার উপজেলার কামারগাঁও গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
গত ৯ মার্চ রাতে বাড়ি থেকে পালিয়ে আসা এক প্রেমিক জুটিকে কৌশলে আটক করে প্রেমিককে গাছের সঙ্গে বেধে প্রেমিকাকে চারজন মিলে গণধর্ষণ করে। এ ঘটনায় ১০ মার্চ ধর্ষিতা তরুণী চারজনের নাম উল্লেখ করে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় গত গণধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলায় জালালপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে আফছর উদ্দিন (৩৫), ফয়জুল বারী (৪৫), কামারগাঁও গ্রামের ইদ্রিছ আলীর ছেলে আব্দুল করিম (৩৫), জালালপুর গ্রামের হায়াত আলীর ছেলে ছয়ফুল ইসলাম (৩০)। এখনো তিন আসামি পলাতক রয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি মো. বদরুল হাসান বলেন, র‌্যাব-৯ এর সুনামগঞ্জ সিপিসির অভিযানিক দল মামলার এক আসামিকে গ্রেপ্তার করে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা তাকে আদালতে পাঠিয়ে দিয়েছি। অন্য তিন আসামিকে ধরার জন্যও অভিযান চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!