1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৮.৫৪ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (২০ জানুয়ারি) উগান্ডার রাজধানী কাম্পালায় তাঁরা এ বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাম্পালায় ১৯তম জোটনিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাইড লাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান ড. এস জয়শঙ্কর। উভয় নেতা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় ও দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন। তাঁরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা করেন।

১৯তম ন্যাম ও তৃতীয় সাউথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ এ মুহিত পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!