1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৫.২৩ পিএম
  • ১১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার বিরামপুর গ্রামের আল-মদিনা মোহাম্মদিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। লন্ডন প্রবাসী হাবিবুর রহমান কবীর ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ তালুকদার’র অর্থায়নে শনিবার সকালে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব্র শীতের মধ্যে শীতবস্ত্র পেয়ে খুশি মাদরাসার কোমলমতি শিক্ষার্থীরা।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, রঙ্গাচর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার মিয়া, মাদরাসার শিক্ষক হাফেজ দেলোয়ার হোসেন, শফিকুল মিয়া, আলিম উদ্দিন, এনামুল হক, আবু বকর সিদ্দিক, আব্দুল লতিফ, কিতাব আলী, ওমর ফারুক সিদ্দিকী মামুন, ওয়াকিল প্রমুখ। মাদরাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বলেন, আমাদের মাদরাসাটি অন্যান্য মাদরাসার মতো নয়। এই মাদরাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ছাত্রদের শোনানো হয়। যাতে তারা প্রকৃত দেশপ্রেমিক, সুনাগরিক ও সুধার্মিক হিসেবে গড়ে ওঠে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!