1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন ড. মোহাম্মদ সাদিক এমপি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ৬.২৫ পিএম
  • ১২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো সরকার গঠন করায় এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ-৪ আসন থেকে সদ্য নির্বাচিত এমপি ড. মোহাম্মদ সাদিক। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ড. মোহাম্মদ সাদিক গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে নৌকা প্রতীকে বিজয়ী করিয়ে নিয়ে আসায় কৃতজ্ঞতা জানান। সুনামগঞ্জবাসী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যেতে চায় বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আগামী দিনের জন্য দিকনির্দেশনা চান ড. মোহাম্মদ সাদিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এলাকার মানুষের জন্য কাজ করে যাওয়ার নির্দেশ দেন। ড. মোহাম্মদ সাদিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের প্রধান কারিগর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তার কর্মী হিসেবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। আওয়ামী লীগের অসাম্প্রদায়িক আদর্শ ও বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!