1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তত্বাবধায়ক সরকার চাননা এরশাদ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭, ৫.২৫ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

অনলা্ত্ত্বাইন ডেক্বস::
তত্ধাবধায়ক সরকার চান না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনারের অধীনেই নির্বাচন করবো। সুষ্ঠু নির্বাচন হলে আমরাই জয়ী হব।

আজ বৃহস্পতিবার সাবেক স্বাস্থ্য সচিব এম.এম. নিয়াজ উদ্দিনের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ সব কথা বলেন।

গুলশান-১ এর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস.এম. ফয়সল চিশতী’র সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে নিয়াজ উদ্দিনের স্ত্রী নুর জাহান নিয়াজ, মেয়ে নুসরাত জাহান, নাফিয়াতুজ সাবরিন, ছেলে ব্যারিস্টার নাজমুল হাসান চৌধুরী ও মেয়ের জামাতা মেহেদী আমীন উপস্থিত ছিলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ আরো বলেন, আমরা ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার গঠন ও ঢাকা শহর যানজটমুক্ত করবো এবং সুন্দর ও পরিচ্ছন্ন শহর উপহার দেব। ক্ষমতা ছাড়ার পর আমাকে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে নানা বাধার সৃষ্টি করা হয়েছিল। এ দেশের জনগণ তা এখনো ভুলেনি।

তিনি বলেন, আমাদের উন্নয়নের কথা মানুষ এখনো ভুলেনি। আমি ৪৬০ টি উপজেলা করেছিলাম। ২১ টি জেলা থেকে ৬৪ টি জেলা রূপান্তরিত করেছিলাম।

১০ হাজার পাকা রাস্তা করেছি এবং অসংখ্য ব্রিজ, কালভার্ট, কাঁচারাস্তা নির্মাণ করে জনগণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছিলাম বলে তিনি মন্তব্য করেন।
এরশাদ বলেন, তিনশ’ আসনে নির্বাচন করতে শক্তি ও সার্মথ্য দরকার। মানুষের ভালোবাসা অর্জন করে সে আস্থা অর্জন করতে হবে।

যোগদান অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা আহ্বায়ক আজম খান, ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি সভাপতি আব্দুস সাত্তার মিয়া প্রমুখ।অ

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!