1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

থামানো গেলনা জয়ার জয়রথ

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ৫.২৭ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ আসনে গত অর্ধ শতাব্দী ধরে রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত। তাকে এই আসনের মানুষ সাতবার এমপি নির্বাচিত করেছিলেন। পাশের আজমিরিগঞ্জ আসন থেকে আরেকবার নির্বাচিত হন। জাতীয় ও আন্তর্জাতিকভাবে তিনি পরিচিতি পেয়েছিলেন। তার মৃত্যুর পর স্ত্রী ড. জয়া সেনগুপ্তা রাজনীতির হাল ধরেন। মাকে আড়ালে থেকে পরিচালনা করেন তার সন্তান সৌমেন সেনগুপ্ত। ড. জয়া সেনগুপ্তা টানা দুইবার এমপি নির্বাচিত হয়ে এলাকায় শান্তি ও সম্প্রীতি সুরক্ষার কাজে নিয়োজিত থাকার পাশাপাশি এবার আওয়ামী লীগ ড. জয়া সেনকে মনোনয়ন না দিলে তিনি এলাকাবাসীর চাপে স্বতন্ত্রপ্রার্থী হন। তার পক্ষে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা দাড়ান। অবশেষে শক্তিশালী প্রার্থী পুলিশ প্রধানের ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন চৌধুরীকে পরাজিত করে বিজয়ের মালা পড়েছেন তিনি।
তার সমর্থকরা জানান, ড. জয়া সেনগুপ্তার জয় কেড়ে নিতে ষড়যন্ত্র হয়েছে। নেতাকর্মীদের হুমকি ধমকি দেওয়া হয়েছে। দিরাই ও শাল্লা আসনের কয়েকটি ভোট কেন্দ্র দখলের চেষ্টা হয়েছে। ঘাগটিয়া শুকুর নগর, র্মীর্জাপুর, আদিত্যপুরসহ কয়েকটি কেন্দ্র দখল করে তাকে পরাজিত করার চেষ্টা হয়েছে। কিন্তু ভোটাররা এই অপচেষ্টা প্রতিহত করে তাকে কাচি প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
রবিবার রাত ১২টায় তাকে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। ঘোষিত ফলাফলে তিনি ৬৭ হাজার ৭৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ নৌকা প্রতীকে ৫৮ হাজার ৬৭২ ভোট পেয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!