1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ঘন কুয়াশায় পথ হারিয়ে ছাতকে পিকআপ খাদে, নিহত ৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৫.১৬ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারানো একটি মাছবাহী পিকআপ সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের পাশের গাছে ধাক্কা দিলে প্রাণ হারিয়েছেন তিন জন।

মঙ্গলবার সকাল ৭টায় ছাতক উপজেলার বড়কাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়কলস হাইওয়ে পুলিশের ওসি আব্দুর রকিব।

নিহতরা হলেন, জামালগঞ্জ উপজেলার হটামারা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আছাব উদ্দিন (৫০), দিরাই উপজেলার সাদিপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে নূরুল হক (৪৫) ও শান্তিগঞ্জ উপজেলার উকারগাও গ্রামের মৃত মনোহর আলীর ছেলে আব্দুল করিম (৫৭)।

ওসি রকিব জানান, মাছবাহী পিকআপটি সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে মাছ নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। পথে বড়কাপন এলাকায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায় পিকআপটি।

“এ সময় ঘটনাস্থলেই দুজন ও একজন কৈতক হাসপাতালে মারা যান। এ ছাড়াও এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।”

খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করেছে।

নিহতদের সুরতহাল রিপোর্ট করা হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগ না থাকলে ও আবেদন করলে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!