1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

জেলায় ৪ লাখ ৩৬ হাজার ১৭৫ প্রাথমিক শিক্ষার্থী পেলো নতুন বই

  • আপডেট টাইম :: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ৮.০৭ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে প্রাথমিকের শতভাগ নতুন বই পেয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। তবে মাধ্যমিকের নবম শ্রেণি ও কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা সম্পূর্ণ বই পায়নি। সোমবার সকালে নতুন বছরের প্রথম দিনেই সুনামগঞ্জ রাসগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। নতুন বইয়ের গন্ধ শুকে বাড়ি ফিরেছে কোমলমতি শিক্ষার্থীরা। এবার প্রাথমিকের ৪ লাখ ৩৬ হাজার ১৭৫ জন শিক্ষার্থীকে শতভাগ নতুন বই দেওয়া হচ্ছে। মাধ্যমিক শিক্ষা বিভাগের অধীনে ৬ষ্ট ও সপ্তম শ্রেণি এবং ইবতেদায়িতে শতভাগ বই পাওয়া গেলেও নবম শ্রেণি ও কারিগরি বিভাগের সব নতুন বই এসে এখনো পৌছেনি। মাধ্যমিকে এবার প্রায় ৩ লাখ ১১ হাজার শিক্ষার্থী রয়েছে সুনামগঞ্জে।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে জেলায় প্রাক প্রাথমিকে ৬৬ হাজার ১৩৪ জন, প্রথম শ্রেণিতে ৭৭ হাজার ২৯৪ জন, ২য় শ্রেণিতে ৭৬ হাজার ৮১১, ৩য় শ্রেণিতে ৭২ হাজার ৫১১, চতুর্থ শ্রেণিতে ৭৩ হাজার ৬১০ জন এবং ৫ম শ্রেণিতে ৬৯ হাজার ৮১৫ জন শিক্ষার্থী নিবন্ধিত আছে। তাদেরকে নিয়ে প্রতিটি উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলায় প্রাথমিকে এ বছর ১৭ লক্ষ ৫৮ হাজার ১৭১টি নতুন বই বিতরণ করার কথা।
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, আমাদের মাধ্যমিকে প্রায় ৩ লক্ষ ১১হাজার শিক্ষার্থী নিবন্ধিত আছে। তাদের জন্য প্রায় ৩৪ লক্ষ নতুন বই পাওয়া গেছে। নবম শ্রেণি ও কারিগরি বিভাগের কিছু বই বাকি রয়ে গেছে। এই বইও দ্রুত চলে আসবে। আমরা সোমবার সকালে সরকারি এসসি গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিকের বই উৎসব করেছি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস বলেন, প্রাথমিকের শতভাগ বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা শুরু হয়েছে বছরের প্রথম দিন থেকে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!