1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে

সুনামগঞ্জে ২৯ প্রার্থীকে প্রতীক বরাদ্দ : স্বতন্ত্র প্রার্থীরা পেলেন ঈগল, কেটলি কাঁচি

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৭.৪১ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে এবার ২২ জন দলীয় প্রার্থী ও ৭জন স্বতন্ত্র প্রার্থী চূড়ান্ত ভোটযুদ্ধে নেমেছেন। ১৮ ডিসেম্বর সোমবার দুপুরে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। দলীয় প্রার্থীরা নিজস্ব প্রতীক পেলেও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ঈগল, কেটলি, কাচিসহ নানা প্রতীক। প্রতীক পাবার পরই সমর্থকরা প্রচারণায় নেমেছেন।
সুনামগঞ্জ ১ আসনে ৮ জন, সুনামগঞ্জ ২ আসনে ৩ জন, সুনামগঞ্জ ৩ আসনে ৪ জন, সুনামগঞ্জ ৪ আসনে ৫ জন এবং সুনামগঞ্জ ৫ আসনে ৯ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। সুনামগঞ্জ -১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রঞ্জিত চন্দ্র সরকার (নৌকা) প্রতীক, বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন (কেটলী) অপর স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ (ঈগল) প্রতীক পেয়েছেন। এছাড়াও বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমদ (ডাব), জাতীয় পার্টি প্রার্থী আব্দুল মান্নান তালুকদার (লাঙ্গল), তৃণমূল বিএনপি প্রার্থী মো. আশরাফ আলী (সোনালী আঁশ), গণ ফ্রন্টের জাহানুর রশীদ (মাছ) ও সুপ্রিম পার্টির মো. হারিছ মিয়া (একতারা) প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আল আমীন চৌধুরী (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা এমপি (কাঁচি) ও মিজানুর রহমান (ঈগল) প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি(নৌকা), বাংলাদেশ জাতীয় পার্টি প্রার্থী তালুকাদার মো. মকবুল (কাঁঠাল), জাতীয় পার্টি প্রার্থী তৌফিক আলী (লাঙ্গল) এবং তৃণমূল বিএনপি প্রার্থী মাওলানা শাহীনূর পাশা চৌধুরী দলীয় প্রতীক (সোনালী আঁশ) পেয়েছেন।
সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে পিপলস পার্টিও মোহাম্মদ দেলোয়ার (আম) প্রতীক, আওয়ামী লীগ প্রার্থী ড. মোহাম্মদ সাদিক (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ এমপি (লাঙ্গল) স্বতন্ত্র প্রার্থী এনামুল কবির ইমন (ঈগল) ও অপর স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন (কাঁচি) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সুনামগঞ্জ -৫ (ছাতক ও দোয়ারা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক এমপি (নৌকা), স্বতন্ত্র প্রার্থী শামিম আহমেদ চৌধুরীকে (ঈগল) প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়াও গণফোরাম প্রার্থী আয়ূব করম আলী (উদীয়মান সূর্য), পিপলস পার্টি আজিজুল হক (আম), সুপ্রিম পার্টির আবু সালেহ (একতারা), জাতীয় পার্টি জেপি প্রার্থী এডভোটেক মনির উদ্দিন (বাইসাইকেল), বিএনএফ প্রার্থী, মো. আশরাফ হোসেন (টেলিভিশন), জাতীয় পার্টি প্রার্থী নাজমুল হুদা হিমেল (লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী হাজী আব্দুল জলিল (গামছা) প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক বরাদ্দ শেষে আচরণ বিধি বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী অবহিতকরণ সভা করেন।
প্রতীক বরাদ্দের ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী বলেন, দলীয় প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়ে তাদেরকে আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন প্রস্তুত।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!