1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

লন্ডনে চুপিসারে ‘দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠানে’ অনন্ত-রাধিকা!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১০.৩৫ এএম
  • ১৩২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
এ বিষয়ে আম্বানি পরিবার কোনো অফিশিয়াল বিবৃতি প্রকাশ না করলেও ‘আম্বানি আপডেট’ নামে একটি ফ্যানপেজ থেকে লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠানের বেশকিছু ছবি প্রকাশ করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) প্রকাশিত ওই সব ছবিতে দেখা গেছে, লন্ডনের স্টোক পার্ক এস্টেটে ব্যক্তিগত ও ঘরোয়া আয়োজনে অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকারাও। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া সে অনুষ্ঠানের ছবিতে রণবীর সিং, অর্জুন কাপুর সহ বলিউডের বহু তারকার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি, ইনস্টাগ্রামে প্রকাশ করেছে ‘আম্বানি আপডেট’ ফ্যান পেজ।

‘আম্বানি আপডেট’ ইনস্টাগ্রাম পোস্টে বিয়ের বর-কনে অনন্ত আর রাধিকার ছবিও পোস্ট করা হয়েছে। পোস্ট করা এ ছবির ক্যাপশনে পেজে উল্লেখ করা হয়, স্টোক পার্কে গভীর রাতে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেলিব্রেশন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে, লন্ডনে বিয়ের প্রাক অনুষ্ঠান আয়োজন করা আম্বানিদের জন্য স্বাভাবিক ব্যাপার। বিয়ের জমকালো আয়োজন নিজের দেশে করলেও তাদের প্রথমে ইচ্ছা ছিল লন্ডনের স্টোক পার্ক এস্টেটেই বিয়ের আয়োজনের।

আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়ে-বাসর কোথায় হবে জানেন?

কিন্তু মোদি সরকার দেশেই বিয়ের বড় আয়োজন করার জন্য ধনী পরিবারগুলোকে অনুরোধ করলে দেশের স্বার্থে বিয়ের আয়োজনে বদল আনেন আম্বানি।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম রেডিও টুডের একটি পুরনো প্রতিবেদন বলছে, বিশেষ সাক্ষাৎকারে আম্বানি রেডিও টুডেকে বলেছিল, লন্ডনের স্টোক পার্ক এস্টেটে ছেলের বিয়ে দিতে চান মুকেশ ও নীতা আম্বানি।

আরও পড়ুন: হঠাৎ প্রিয়াঙ্কাকে নিয়ে কী বললেন পরিণীতি চোপড়া?

এদিকে ভাইরাল ছবিগুলো দেখে নেটিজেনরা বলছেন, দেশের স্বার্থে মুম্বাইতে বিয়ের আয়োজন সম্পন্ন করার প্ল্যান করছে আম্বানিরা। তবে পছন্দের স্থান ছিল লন্ডনের স্টোক পার্ক এস্টেট। তাই বিয়ের আগে সেখানেই দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠানে মজেছেন ভারতের এ ধনকুবের।

প্রসঙ্গত, অনন্ত এবং রাধিকা শৈশব থেকেই একে অপরকে চেনেন। তবে একজন অন্যজনকে পছন্দ করতে শুরু করেন ২০১৮ সালে। প্রেমের সম্পর্ক ছয় বছর পেরোতেই বিয়ের সিদ্ধান্তে পৌঁছায় অনন্ত এবং রাধিকার পরিবার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!