1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

আবাহনীর জয়কে থামিয়ে দিতে মাঠে নেমেছেন সাকিব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১০.২৩ এএম
  • ১১৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে আবাহনীর বিপক্ষে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। ম্যাচটিতে শেখ জামালের একাদশে রয়েছেন সাকিব আল হাসান।

আজকের ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন এই সমিকরণ নিয়ে সুপার লিগের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। জাতীয় দলের জন্য ১০ ক্রিকেটার ছেড়ে দেয়া আর খালেদ-জয়ের ইনজুরিতে ১১ ক্রিকেটার মেলাতেই হিমশিম খেয়েছে আকাশী-নীলরা। ম্যাচটিতে মোসাদ্দেক হোসেন সৈকতকে অধিনায়ক করে একাদশ ঘোষণা করেছে আবাহনী।

আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে সবগুলো ম্যাচ জেতা উচিত: সুজন

মাঠে নামার আগে আক্ষেপ, অতৃপ্তি নিয়ে বাস্তবতার সামনে নুয়ে পড়েছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। জাতীয় দলের ব্যস্ততায় তারকায় ঠাঁসা আবাহনী এখন তারকা শূন্য প্রায়। অবস্থা এমন যে এগারো ক্রিকেটার মেলাতেই গলদঘর্ম। এই সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নিতে চায় শেখ জামাল। আবাহনীকে হারাতে পারলে তাদের সামনেও থাকবে শিরোপার সুযোগ।

আবাহনীর একাদশ

মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, রকিবুল হাসান, নাহিদুল ইসলাম, সাব্বির হোসেন, আল ফাহাদ ও মুসবীর হোসেন।

শেখ জামালের একাদশ

সাইফ হাসান, সৈকত আলি, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলি চোধুরী, রবিউল ইসলাম রবি, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), তাইবুর রহমান, সাকিব আল হাসান, রিপন মণ্ডল ও শফিকুল ইসলাম।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!