1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৭.০০ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় বিএনপির ৪৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩৫জনসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। রবিবার রাতে সুনামগঞ্জ সদর থানার এসআই মতিউর বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার প্রধান আসামি করা হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলকে। তার নেতৃত্ব ও নির্দেশেই নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে বলে জানায় পুলিশ।
সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রবিবার সকালে বিএনপি নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় তিন দিক থেকে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ৭ পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।
তিনি আরো জানান, এ ঘটনায় সদর থানার এসআই মতিউর রহমান বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে জেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম নূরুলকে। এছাড়াও জেলা বিএপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকেও আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!