1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ

সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের শান্তি সমাবেশে জনতার ঢল নামাচ্ছেন সেলিম আহমেদ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ২.২১ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় নেতাকর্মীসহ জনতার ঢল নামাচ্ছেন এই আসনের সম্ভাব্য প্রার্থী জেলা শ্রমিক লীগ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমেদ। সম্প্রতি তিনি তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশার বিভিন্ন স্থানে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশে মানুষের ঢল নামাচ্ছেন। এই আসনে আওয়ামী লীগের অন্যান্য সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের কর্মসূচিতে এভাবে জনতার ঢল নামছেনা বলে জানিয়েছেন সুধীজন। শান্তি সমাবেশে জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহণ দেখে চাঙ্গা হয়ে ওঠছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারা আগামী নির্বাচনে এমন কর্মীবান্ধব ও আওয়ামী লীগের প্রকৃত আদর্শধারী নেতা সেলিম আহমদকে মনোনয়ন প্রদানের দাবি জানাচ্ছেন।
এদিকে বিএনপি জামায়াত জোটের সন্ত্রাস-জঙ্গিবাদ অপরাজনীতির বিরুদ্ধে ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাহিরপুরে সেলিম আহমেদের সমাবেশের খবর বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করা হয়েছে।
নেতাকর্মীরা জানান, গত ২৭ জুলাই নির্বাচনী এলাকার সাচনাবাজারে, ২৬ জুলাই তাহিরপুরে এবং এর আগে ধর্মপাশা ও মধ্যনগরে শান্তি সমাবেশ করেছেন। প্রতিটি সমাবেশে হাজারো জনতার ঢল নামছে। এসব সমাবেশ থেকে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিচ্ছেন সেলিম আহমেদ। পাশাপাশি উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে সাহস ও সমর্থন জানানোর অনুরোধ জানাচ্ছেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!