1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

শান্তিগঞ্জে মসজিদের কাঠাল নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৩

  • আপডেট টাইম :: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৭.০১ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মসজিদের কাঠাল নিলাম নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলশ ইউনিয়নের হাসনাবাদ গ্রামের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন গ্রামের আব্দুল লতিফের ছেলে নরুল হক(৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া(৫০)এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়্ (৫৫)।
তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকালে গ্রামের মসজিদের কাঠাল নিলাম নিয়ে সরাইমরল ও মালদার গোষ্ঠীর লোকদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় আজ সকালে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় দুই পক্ষের লোকেরা দেশীয় ও দাড়ালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে সরাইমরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। এসময় উভয় গ্রপের গুরুতর জখমসহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
অপরদিকে মালাদার গ্রপের শাহজাহান মিয়া নামে আরেকজন কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়রা জানিয়েছেন, জায়গা নিয়ে এই দুই গ্রুপের পূর্ব বিরোধ ছিলো।
এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!