1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

শাল্লা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানালেন জয়া সেনগুপ্তা এমপি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৯.০৭ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

পংকজ কান্তি দাশ, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লায় শাল্লা উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের শাল্লা উপজেলা প্রতিনিধি জয়ন্ত সেন। ৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের শাল্লা সংবাদদাতা সন্দীপন তালুকদার সুজন। ২৪ মে বুধবার শাল্লা কলেজ রোডে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সম্মেলনের মাধ্যমে দুই বছর মেয়াদী এই কমিটি গঠিত হয়। এদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দসহ প্রেসক্লাবের সংশ্লিষ্টদের অভিন্দন জানিয়েছেন সুনামগঞ্জ-২ আসনের এমপি ড. জয়া সেনগুপ্তা এমপি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাস দিয়ে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে। দেশের পক্ষে ও সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ভোটের মাধ্যমে দৈনিক ইত্তেফাক পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদার ৭টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন পেয়েছেন ৪টি ভোট, দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি হাবিবুর রহমান পেয়েছেন ৩টি ভোট।
মোট ভোটের সংখ্যা ১৬টি। এরমধ্যে ভোট পড়েছে ১৪টি। শাল্লা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠনের ফলাফল ঘোষণা করেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক তরুণ কান্তি দাশ।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার প্রতিনিধি রথীন্দ্র চন্দ্র সরকার, যুগ্ম সম্পাদক দৈনিক জাগ্রত সিলেট পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি কাজী বদরুজ্জামান, অর্থ সম্পাদক হাওর টুয়েন্টিফোর ডটকমের উপজেলা প্রতিনিধি পংকজ কান্তি দাশ, প্রচার সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি প্রীতম দাশ, মহিলা বিষয়ক সম্পাদক মণিকা রাণী দাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক শাল্লার খবরের স্টাফ রিপোর্টার তৌফিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ভাটির দর্পণের প্রতিনিধি অসীম কুমার বৈষ্ণব, দপ্তর সম্পাদক চিন্ময় দাশ, কার্যকরী সদস্য দৈনিক শাল্লার খবর ডটকমের সম্পাদক বাদল চন্দ্র দাশ, দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি দেলোয়ার হোসেন ও বাংলা নিউজের প্রতিনিধি নিশিকান্ত সরকার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!