1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুমার নামাজ শেষে মুসল্লিদের মধ্যে ওসি রতন শেখের মাদকবিরোধী প্রচারণা শিল্পকলা একাডেমির আয়োজনে সুনামগঞ্জে নজরুল প্রয়াণ দিবস উদযাপন সুনামগঞ্জে কাভার্ডভ্যানভর্তি ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেফতার তাহিরপুরে নিলাদ্রী লেক এলাকায় এমপি কামরুলের নির্দেশে পরিচ্ছন্নতা অভিযান সুনামগঞ্জ জেলা প্রশাসকের দোয়ারাবাজার ভূমি অফিস ও টেংরাটিলা গ্যাস ফিল্ড পরিদর্শন সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান

‘হাওর এলাকায় শিক্ষার বাস্তবতা: সুনামগঞ্জের গল্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৭.২১ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ‘হাওর এলাকায় শিক্ষার বাস্তবতা: সুনামগঞ্জের গল্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. রফিকুল ইসলাম তালুকদার। সেমিনারে সুনামগঞ্জের শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।
শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধের উপর আলোচনা করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম মানস।
সেমিনারে অতিথি হিসেবে আলোচনা করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পৌর মেয়র নাদের বখত, অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিমল কান্তি দে, ডা. মোনাওয়ার আলী প্রমুুখ। সেমিনারে উপস্থিত অংশগ্রহণকারী পেশাজীবী সংগঠনের লোকজন মুক্ত আলোচনায় তাদের বক্তব্য তুলে ধরেন।
সেমিনারে হাওরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর ও যুগোপযোগী উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সম্পদকে কাজে লাগানোসহ শিক্ষা কার্যক্রমে জড়িতদের দুর্গম এলাকায় অবস্থান নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!