1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

শাল্লায় পিআইসি সদস্যের স্বাক্ষর জাল : ডিসি বরাবর ভুক্তভোগীর লিখিত অভিযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৮.১৯ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লায় ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজে উপজেলার ভান্ডাবিল হাওর উপ প্রকল্পের আওতায় ১৯নং পিআইসির সদস্য সচিব পাবেল আহমদের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির লিখিত অভিযোগ করেছেন ওই প্রকল্পের সদস্য দেবল তালুকদার। স্বাক্ষর জালিয়াতির বিষয়ে সোমবার (১৭ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন দেবল তালুকদার (৩২)। অভিযোগকারী হবিবপুর ইউপির নারকিলা গ্রামের মৃত সুদীন তালুকদারের ছেলে। তিনি ওই প্রকল্পে সরকারিভাবে সদস্য হিসেবে থাকলেও পিআইসি গঠন ও বাধের কাজ বাস্তবায়ন সম্পর্কে কিছু জানেননা বলে জানান।
দরিদ্র ও কৃষিশ্রমিক দেবল তালুকদার লিখিত অভিযোগে উল্লেখ করেন গত ১৫ ডিসেম্বর পাবেল আহমেদ দেবল তালুকদারকে সরকারি সুবিধা দেয়ার কথা বলে ভোটার আইডিকার্ড, ছবি ও বাড়ির পর্চা নিয়ে যায়। পরে দেবল তালুকদারের স্বাক্ষর জাল করে ২০২২-২০২৩ অর্থ বছরে ১৯নং পিআইসির সদস্য হিসেবে তাকে রাখেন পাবেল আহমেদ। তবে সদস্য হওয়ার বিষয়ে তিনি কিছুই জানতেন না।
গত ২এপ্রিল নারকিলা গ্রামের রাহুল মজুমদার বিষয়টি দেবল তালুকদারকে জানালে তিনি জানতে পারেন তাকে পিআইসির সদস্য হিসেবে রাখা হয়েছে। এবিষয়ে ভান্ডাবিল হাওর উপ প্রকল্পের ১৯নং পিআইসির সভাপতি গোপেশ চন্দ্র দাশ বলেন, পাবেল আহমেদ আমার সামনেই দেবল তালুকদারের স্বাক্ষর জাল করেছে। আমি বাঁধা দিতে গেলে সে আমাকে ধমক দেয়!
অন্যদিকে স্বাক্ষর জালিয়াতির ঘটনাটি নিয়ে গত ৭এপ্রিল বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে পাবেল আহমেদ ৪ জনের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন আদালতে। এ মামলায় ওই প্রকল্পের সভাপতিকে প্রধান স্বাক্ষী রাখলেও তিনি তিনি জানান মামলার অভিযোগটি মিথ্যা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!