1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

শাল্লায় হীরা-৯ এর মেগা মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৭.৫৬ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের হাওরাঞ্চল শাল্লা উপজেলায় হীরা-৯ এর মেগা মাঠ দিবস অনুষ্টিত হয়েছে। শনিবার ০৮.০৪.২০২৩ ইং তারিখে দুপুর ১টায় শাল্লা উপজেলার চর বেড়াডহর গ্রাম এর কৃষক বাবু সুধাংশু বৈষ্ণব এর  জমিতে সুপ্রিম সীড কোম্পানির বাজারজাতকৃত হীরা -৯ ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাবু বৈষ্ণব। সুপ্রিম সীড কোম্পানির সেলস অফিসার সুমন দাস এর সঞ্চালনায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম সীড কোম্পানির জুনিয়র সেলস অফিসার ডিল্পোমা কৃষিবিদ আল আমিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রিম সীড কোম্পানির জোনাল ম্যানেজার কৃষিবিদ মশিউর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহাড়া ইউনিয়ন পরিষদ এর সদস্য বাবু ইন্দ্রজিৎ বৈষ্ণব, বিশিষ্ট বীজ ব্যবসায়ী বাবু মনোরঞ্জন দাস এবং সুনিত কুমার দাস সহ কৃষক/কৃষাণী উপস্থিত সহ অনুষ্টানে প্রায় ১১০ জন কৃষক হীরা -৯ ধানের জমি পরিদর্শন করেন এবং কৃষক সুধাংশু দাস উনার জমিতে হীরা -৯ ধানের বৈশিষ্ট্য গুলো কৃষকদের মাঝে তুলে ধরেন। এই জাতের বৈশিষ্ট্য গুলো হলো বোর মৌসুমে আবাদকৃত মাজারী মোটা ধান।  হীরা -৯ ধান চারা বপন থেকে জমি কাটা পর্যন্ত ১৫০ দিন সময় লাগে। লম্বা শীষ। শীষের দের্ঘ্য প্রায় ১১ ইঞ্চি।  বি এল বি প্রতিরোধী, কার্যকরী কুশির সংখ্যা বেশী। ফলন প্রতি শতকে ১ মন।  অনান্য জাতের চেয়ে রোগ বালাই কম।
প্রধান অতিথি কৃষিবিদ মশিউর রহমান ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি রোগ ও পোকার আক্রমণ হলে করনীয় কি হীরা -৯ ধানের বিশেষ গুনাগুন তুলে ধরেন। তারপর উনি সুপ্রীম সীড কোম্পানির বাজারজাত কৃত আরেকটি চিকন ধান সুরভী -১ এর বৈশিষ্ট্য গুলো তুলে ধরেন। উপস্থিত কৃষকরা জমির ধান দেখে খুবেই খুশি এবং আগামীতে এর চাষাবাদ করবেন বলে জানান। পাশাপাশি সুপ্রিম সীড কোম্পানির উত্তরউত্তর সমৃদ্ধি কামনা করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!