1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সুনামগঞ্জ প্রতিবেদক হিসেবে নিয়োগ পেলেন আসাদ মনি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৮.২১ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
রংধনু গ্রুপের দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সুনামগঞ্জ প্রতিবেদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাইদুর রহমান আসাদ। বুধবার রাতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি স্বাক্ষরিত নিয়োগপত্র পান তিনি।
সুনামগঞ্জ প্রতিবেদক হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য তিনি সহকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে সুনামগঞ্জ প্রতিবেদক হিসেবে দায়িত্ব দেয়ায় সাইদুর রহমান আসাদ প্রতিদিনের বাংলাদেশ পত্রিকা পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি আগে দেশসেরা অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট ও দৈনিক ভোরের কাগজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হয়ে কাজ করেছেন। তিনি সুনামগঞ্জের বহুল প্রচারিত দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার হিসেবেও যুক্ত রয়েছেন। এছাড়াও সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে (ঢাকা বাংলা চ্যানেল) সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় নিয়োগ পাওয়ায় সুনামগঞ্জ প্রেসক্লাব ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন নেতৃবৃন্দ।
নিউজ সংক্রান্ত বিষয়ে ই-মেইল asadmone99@gmail.com অথবা মোবা: ০১৭৬৭৩৭৯৩৪০ যোগাযোগ করার অনুরোধ করেছেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!