1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

দোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে ফুফুতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৬.৩৫ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জমি নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পল্লীতে পারিবারিক শালিসে মামাতো ভাইকে কুপিয়ে খুন করেছে আপন ফুফুতো ভাই। নিহতের নাম আব্দুল খালিক (৪০)। বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টায় দোয়ারাবাজার উপজেলার উস্তেঙ্গেরগাও গ্রামে ফুফুতো ভাই সুমন মিয়ার হাতে আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান আব্দুল খালিক। ঘটনায় জড়িত ফুফুতো ভাইসহ ৫ জনকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ওস্তেঙ্গেরগাঁও গ্রামের আব্দুল খালিকের সঙ্গে তার আপন ফুফুতো ভাই সুমন মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহষ্পতিবার রাতে পারিবারিক শালিস বসে। শালিসে ক্ষুব্দ যুবক সুমন মিয়া ধারালো দা নিয়ে মামাতো ভাই আব্দুল খালিকের মাথায় এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দোয়ারাবাজার নেওয়ার পথে জরুরি চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আব্দুল খালিক মারা যান। এ ঘটনায় জড়িত সুমন মিয়া, লায়েক আহমদ, রানা আহমদ ও আলী হোসেনসহ ৫জনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর বলেন, ফুফুতো ভাইয়ের হাতে আহত ব্যক্তি শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা প্রধান অভিযুক্তসহ ৫জনকে গ্রেপ্তার করে আদালতে চালান দিয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!