1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ভাষাশহিদদের প্রতি সুনামগঞ্জ প্রগতি লেখক সংঘের শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৪৩ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
প্রভাতফেরি করে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এসে ভাষাশহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সুনামগঞ্জ জেলা শাখা। ২১ ফেব্রুয়ারি সকালে জেলা শাখার নেতৃবৃন্দ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে শ্রদ্ধাঞ্জলি দেন। এসময় শ্রদ্ধাঞ্জলি দিতে আসা বিভিন্ন পেশার মানুষকে বাঙালি সংস্কৃতি বুকে ধারণ করে অশুভ শক্তিকে পরাজিত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সুদূর অতীত থেকে বাঙালি দেশি বিদেশি অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়ছে। তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করতে হয়েছে বাঙালিদের। শহিদদের স্বপ্ন ও চেতনা যাতে বৃথা না যায় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতিবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে একুশের চেতনাকে অম্লান রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নির্মল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক শামস শামীম, সহ সাধারণ সম্পাদক অনুপ নারায়ণ তালুকদার, শাহজালাল সুমন, আসাদ মনি, মিল্লাত আহমেদ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!