1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বাংলাদেশের কাছে মানবিক সহায়তা চাইল তুরস্ক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.১৯ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বাংলাদেশের কাছে এই মুহূর্তে মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও ওষুধসামগ্রী চেয়েছেন। তবে দেশটি নগদ কোনো অর্থ সহায়তা নেবে না বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, তুর্কি জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থন অবিস্মরণীয়। শীতবস্ত্র, ওষুধসহ নানা জিনিস দরকার। এখন পর্যন্ত ৫০টিরও বেশি দেশ উদ্ধারকাজে অংশ নিয়েছে। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। ভূমিকম্পে ছয় হাজার ভবন ভেঙে পড়েছে।

তিনি জানান, ভূমিকম্পে এ পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯০ জন লোক মারা গেছেন। ৬২ হাজার আহত হয়েছেন। ৬ হাজার বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এক ভূমিকম্পে বাংলাদেশের সহায়তা চাই আমরা।

তিনি আরো বলেন, ভূমিকম্পে বাংলাদেশ সরকার খুব দ্রুত সাড়া দিয়েছে। বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী শোক বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশ পতাকা অর্ধনমিত রেখেছে। এতে আমরা চিরকৃতজ্ঞ। আমরা বাংলাদেশ থেকে সহায়তাসামগ্রী নিতে চাই। আমাদের শীতের কাপড়, ওষুধ, শুকনো খাবার ইত্যাদি সহায়তা দিতে পারেন। ঢাকার তার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি-টিকা অফিস এসব সহায়তা নেবে। তারা এসব সামগ্রী তুরস্কে পাঠাবে।

গত সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বহু লোক হতাহত হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!