1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

২৮ দিন পর বই পেয়ে পৃষ্ঠা ওল্টিয়ে বিস্মিত শিশুরা

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ১২.৪৩ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আতিফ, মোসাদ্দিক, নোসাইবা, কাব্য সুনামগঞ্জ পিটিআই (প্রাথমিক প্রশিক্ষক ইনস্টিটিউট) এর প্রথম শ্রেণির শিক্ষার্থী। বইহীন প্রাকপ্রাথমিকে পরীক্ষা দিয়ে তারা প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। নতুন বইয়ের প্রতি ছিল তাদের দুর্নিবান টান। নতুন বই পেতে সেজেগুজে নতুন ব্যাগ নিয়ে গত ১ জানুয়ারি স্কুলেও গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই আসেনি। তাই মলিনমুখে ফিরেছিল বাড়ি। স্কুল খোলার পর তারা নিয়মিত প্রতিদিন স্কুলে গেলেও নতুন বই পায়নি। অবশেষে ২৮ দিন পর রবিবার সকালে তারা আংশিক নতুন বই পেয়েছে। ইংরেজি ও গণিত বইটি পেয়ে শ্রেণিকক্ষেই পাতা উল্টিয়ে বিষ্ময়ে দেখেছে বই। এভাবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরাও বই পেয়ে বিষ্ময়ে পৃষ্ঠা উল্টিয়েছে। পরীক্ষণ বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেল এখনো ৩য়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই আসেনি।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে ছাতক, জামালগঞ্জ, ধর্মপাশা, শাল্লা, দিরাই, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই পাওয়া যায়নি। একইভাবে সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, ছাতক এবং তাহিরপুর উপজেলায় ৩য়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা কোন বই পায়নি। জামালগঞ্জ উপজেলায় এই তিন শেণিতে ৫০ ভাগ বই পাওয়া গেছে।
প্রায় এক মাস সময় অতিবাহিত হওয়ার পরও নতুন বই না পাওয়ায় শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী হতে পারছেন না। শিক্ষকরা নানাভাবে তাদেরকে ক্লাসে ধরে রাখার চেষ্টা করতে দেখা গেছে। তবে বই সব বই কখন আসবে অভিভাবকদের প্রশ্নের এই নিশ্চয়তা দিতে পারেননি শিক্ষকদের কেউ।
সুনামগঞ্জ পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের অভিভাবক রেজা মিয়া বলেন, আমার ছেলে শিশুশ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উঠেছিল। জানুয়ারির প্রথম দিন থেকেই প্রতিদিন নতুন বইয়ের আশায় সে স্কুলে যাচ্ছিল। প্রায় এক মাস পরে ইংরেজি ও গণিত বইটি পেয়েছে। বই পেয়ে সে খুব খুশি। তবে পুরো সেট বই পেলে ভালো হতো।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আব্দুর রাহমান বলেন, আমাদের কাছে প্রাথমিক বরাদ্দের যত বই এসেছিল আমরা বিতরণ করে দিয়েছি। তবে বেশ কয়েকটি উপজেলায় আমরা এখনো বই পাইনি। বই পাওয়ার সাথে সাথেই আমরা বিতরণ করে দেব।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!