1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

‘এমডির ১৪ বাড়ি’, সংবাদের প্রেক্ষিতে ঢাকা ওয়াসার লিগ্যাল নোটিশ

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ৮.০১ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে ঢাকা ওয়াসা। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের পক্ষে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জানুয়ারি একটি জাতীয় পত্রিকার প্রথম পাতায় ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি!’ শিরোনামে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পত্রিকার প্রতিবেদকের বিরুদ্ধে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের পক্ষে একটি লিগ্যাল নোটিশ ইস্যু করা হয়েছে।

সংবাদ প্রকাশের পর এর প্রতিবাদলিপি পাঠিয়েছিল ঢাকা ওয়াসা। তবে ওই পত্রিকায় অদ্যাবধি প্রতিবাদলিপিটি প্রকাশ করেনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ব্যারিস্টার এ এম মাসুম স্বাক্ষরিত গত ১৫ জানুয়ারি তারিখে ইস্যুকৃত এ লিগ্যাল নোটিশে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদককে নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে প্রতিবেদনের সত্যতার প্রমাণাদিসহ এর তথ্যসূত্র উল্লেখ করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!