1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ তিনজনকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৬.৪৮ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেত্তা গোলিসানো ছাড়াও দুইজন নারী নিহত হয়েছেন। তারা হলেন এলিসাবেত্তা সিলেনছি ও সাবিনা স্পেরানদিও। এই ঘটনায় আরো চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

ইতালির রাজধানী রোমের একটি ক্যাফেতে এ ঘটনা ঘটে। বান্ধবীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী। আকস্মিক এই আক্রমণের ঘটনায় ৫৭ বছর বয়সী একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যাফের ভেতর স্থানীয় বাসিন্দাদের কমিটির বৈঠক চলছিল। ওই কমিটির বোর্ডের কয়েকজনের সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব ছিল সন্দেহভাজন ব্যক্তির। ফিদেনে এলাকার ওই ক্যাফেতে বৈঠকের কমিটির ভাইস প্রেসিডেন্ট লুসিয়ানা সোরবাও উপস্থিত ছিলেন। ক্যাফেতে ঢুকে হামলাকারী চিৎকার করে বলে- আমি তোমাদের সবাইকে হত্যা করব। এরপর বন্দুক থেকে গুলি ছোড়ে সে।

তবে কয়েকটি গুলি চালানোর পর ক্যাফেতে উপস্থিত ব্যক্তিরা হামলাকারীকে নিবৃত্ত করে। পরে পুলিশ এসে তাকে আটক করে। ধারণা করা হচ্ছে, আহত ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রোমের মেয়র রোবের্তো গুয়ালতিয়েরি এই গুলির ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি এ বিষয়ে একটি জরুরি বৈঠক করবেন বলেও জানা গেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!