1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জ মুক্ত দিবস পালন: বাংলার জন্মপাপী রাজাকারদের বিচারকাজ শেষ করার দাবি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৫.৫৭ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:;
৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্তদিবসে একাত্তরের ঘাতকদের বিচার দাবি করেছেন বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে বীর মুক্তিযোদ্ধারা আনন্দ র‌্যালি বের করেন। র‌্যালির অগ্রভাগে বীর মুক্তিযোদ্ধাদের হাতে পাকিস্তানী হানাদার ও রাজাকারদের আতœসমর্পণের প্রতীকি দৃশ্য উপস্থাপন করা হয়। আনন্দ শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনাসভায় মিলিত হন। আলোচনাসভায় বীর মুক্তিযোদ্ধারা একাত্তরের ঘাতকদের বিচারকাজ শেষ করার দাবি জানান।
আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো. এহসান শাহ, পৌর মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা মকসুদ আলী, আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ প্রমুখ।
উল্লেখ্য ১৯৭১ সনের এই দিনে সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা তিন দিক দিয়ে আক্রমণ করে সুনামগঞ্জ শহর দখলে রাখা হানাদারদের হটিয়ে দেন। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সাড়াতি আক্রমণে দক্ষিণের উন্মুক্ত দিক দিয়ে সিলেটের দিকে পালিয়ে যায় হানাদাররা। যাবার সময় যুদ্ধক্ষেত্র থেকে ধরে আনা বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিন, কৃপেন্দ দাস ও চম্পক বাড়ইকে ব্রাশ ফায়ার করে হত্যা করে ফেলে যায়। পরে তিন ধর্মের এই যোদ্ধাদের জয়কলস উজানীগাও হাইস্কুল মাঠে একই কবরে শায়িত করেন মুক্তিযোদ্ধা জনতা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!