1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পেলেন সুনামগঞ্জের মেয়ে নীপা

  • আপডেট টাইম :: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৭.৪৮ পিএম
  • ৩৫৬ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি::
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ পদক পেয়েছেন সুনামগঞ্জের মেয়ে শায়লা ইসলাম নীপা। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ায় ড.আব্দুল জলিল মিয়া স্বর্ণপদক-২০২০ প্রদান করা হয় তাকে। গত শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তন অনুষ্ঠানে শায়লা ইসলাম নীপার হাতে আনুষ্ঠানিক ভাবে স্বর্ণ পদক তুলে দেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ।

নীপা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক মরহুম নূরুল ইসলামের মেয়ে।
শায়লা ইসলাম নীপা পাগলা সরকারি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছে। তাঁর এ সাফল্যের জন্য সে তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ জানিয়েছে।

ঢাবির মেধাবী কৃতি শিক্ষার্থী নীপার গ্রামের বাড়ি একই জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামে। প্রয়াত শিক্ষক বাবার আদর্শে অনুপ্রাণিত নীপা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়। সে তার আগামীর চলার পথে সবার নিকট দোয়া প্রার্থী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!