1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব

সুনামগঞ্জ স্টেডিয়ামে কুস্তিখেইড় হবেই: জেলা ক্রিড়া সংস্থা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৬.১৬ পিএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ৫টি উপজেলার সমন্বয়ে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী কুস্তিখেইড় মাঠ সংস্কারের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। ১০-১২ দিন পরে কুস্তিখেইড়সহ জেলা স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ সবধরনের খেলা নিয়মিত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। কোন সন্ত্রাসী বা চাঁদাবাজের হুমকিতে কুস্তি খেইড় বন্ধ করতে পারবেনা বলে জেলা ক্রিড়া সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা জানান।
২৭ অক্টোবর সুনামগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা ও জেলা ক্রিড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত একটি প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৬ অক্টোবর তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নূরুল হক আফিন্দির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন। লিখিত আবেদনে তিনি নূরুল হক আফিন্দি কুস্তির নামে বিভিন্ন গ্রামে চাঁদাবাজি করছেন বলে অভিযোগ করেন। পাশাপাশি সুনামগঞ্জ ক্রিড়া সংস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে অপতৎপরতার কারণেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।
আব্দুল্লাহ আল নোমান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে পানি জেমে স্টেডিয়ামের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে শুধু কুস্তি খেইড়ই নয় স্টেডিয়ামে সব ধরনের খেলা পিছিয়ে দেওয়া হয়েছে। ১০-১২ দিন পরে কুস্তি খেইড়সহ সব ধরনের খেলা অনুষ্ঠিত হবে। তিনি স্বঘোষিত কোন নেতার কথায় কুস্তিপ্রিয় জনতাকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তাছাড়া কুস্তির নামে কেউ চাঁদা চাইলে তার বিরুদ্ধে পুলিশ ও জেলা ক্রিড়া সংস্থাকে অবগত করার আহ্বানও জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!