1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল

পূর্ব লন্ডনে ‘এসিড হামলার’ শিকার বাংলাদেশি বংশোদ্ভূত

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ জুলাই, ২০১৭, ৬.০২ পিএম
  • ৪২২ বার পড়া হয়েছে

ডেস্ক::
পূর্ব লন্ডনে ‘এসিড হামলার’ শিকার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই তরুণ। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে পূর্ব লন্ডনের বেথনালগ্রিন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। গত ১৩ জুলাই উত্তর ও পূর্ব লন্ডনে এসিড হামলায় আহত হওয়ার পর নতুন করে এই হামলার ঘটনা ঘটলো বলে ডেইলি মেইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে ডেইলি মিররের এক প্রতিবেদনে আহত দুই তরুণের মধ্যে একজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তার নাম শাখাওয়াত হোসেন। বয়স ২৪ বছর। আহত অপর তরুণের পরিচয় জানা যায়নি। লন্ডনের পুলিশ জানায়, পূর্ব লন্ডনের বেনথানগ্রিন এলাকায় দুই তরুণের ওপর এসিড হামলা হয়েছে জানিয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টার ঠিক আগে পুলিশকে খবর দেওয়া হয়। সেখানে আক্রান্ত দুই তরুণ এক দোকানির কাছে সাহায্য চাইছিলেন। সে সময় তারা চিৎকার করে বলছিলেন, ‘আমাদের ওপর এসিড ছোড়া হয়েছে।’ ডেইলি মেইলে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুই তরুণকে আক্রান্ত স্থানে হোস পাইপ দিয়ে পানি ঢালছে। আক্রান্ত দুই তরুণকে পরে চিকিৎসার জন্য এসেক্সের চেলম্সফোর্ডের ব্রুমফিল্ড হাসপাতালের বিশেষায়িত বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে জানিয়েছে ডেইলি মিরর।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!