1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

তাহিরপুরে ট্রাইবাল চেয়ারম্যান মিঠুন, সেক্রেটারি সুনীল: উৎসব মুখর নির্বাচন সস্পন্ন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৮.৫২ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) তাহিরপুর উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত তাহিরপুর উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করেন।
নির্বাচনে মিঠুন রাকসাম ১৮৬ ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ¦ী রুপন আজিমকে (১৫৯ ভোট) পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। মিঠুন রাকসামের পুর্ন প্যানেল ফুটবল প্রতীকে জয়লাভ করে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুনিল দাজেল। ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রানতুষ মারাক, রুপন রাকসাম ও সেভেন চন্দ্র হাজং।
কমিটির অন্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ দীব্রা, কোষাধ্যক্ষ লেবীও দালবৎ, সাংগঠনিক সম্পাদক সুলই সাংমা, প্রচার সম্পাদক আলিন্দ্র হাজং, ক্রীড়া শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সেতু রাকসাম, সদস্য সুষমা জাম্বিল, লিটন জুসেফ জেংচাম, সিমন সাংমা, শিল্পী সাংমা, হেমিংটন দাজেল, উদাস সাংমা, সুশিল হাজং ও আশিষ হাজং।
নবনির্বচিত নেতৃবৃন্দ নৃতাত্ত্বিক গোষ্ঠীর অধিকার আদায়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অবহেলিত এই গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!