1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ভারতীয় গরু, শাড়ি, মাদকসহ ২৫ লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৬.৪৪ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ২৮বিজিবি জেলার বিভিন্ন সীমান্ত থেকে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসা গবাদি পশু, কাপড়, মাদক, চিনি, কয়লাসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে। যার অর্থ মূল্য প্রায় ২৫ লক্ষ ২০ হাজার ৫৩৫ টাকা। ৩০ আগস্ট সন্ধ্যা থেকে বিভিন্ন সময়ে এসব পণ্য জব্দ করে সীমান্ত রক্ষা বাহিনী। জব্দকৃত মালামাল শুল্ক কার্যালয়েঢ প্রেরণের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি বিউপির বিজিবি সদস্যরা বাগানবাড়ি থেকে ৭০ কেজি ভারতীয় চিনি, তাহিরপুর উপজেলার বালিয়াঘাট বিউপির বিজিবির টিহল দল লাকমাছড়া থেকে ৮০০ কেজি ভারতীয় কয়লা, ১টি বারকি নৌকা, লাউড়েরগড় বিউপির টহল দল শাহ আরেফিন মাজার এলাকা থেকে ১৬ বোতল ভারতীয় মদ, চারাগাও বিউপির টহল দল লালঘাট থেকে ২ হাজার কেজি ভারতীয় কয়লা, ১টি কাঠবডি নৌকা, ১টি ইঞ্জিন, দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া বিউপির টহল দল উত্তর পেকপাড়া থেকে ২টি ভারতীয় গরু, সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও বিউপির টহল দল চিনাউড়া থেকে ৭৪৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে। তবে এসব ঘটনায় কেউ আটক হয়নি। বিজিবির টহল দলের তৎপরতা লক্ষ্য করে পালিয়ে যায় চোরাকারবারিরা।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. মো. মাহবুবুর রহমান বলেন, সীমান্তে বিজিবির জোড়ালো টহল অব্যাহত আছে। টহল দল বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে। এসব মালামাল শুল্ক কার্যালয়ে প্রেরণের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!