1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

ছাতক ও শান্তিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৮.২৮ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বজ্রপাতে আলাদা ঘটনায় মৎস্যজীবী ও কৃষকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার পশ্চিমবীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের তেরা মিয়া (২৮) ও ছাতক উপজেলায় কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামের জয়েন উদ্দিন (৩৮)।
বোবরাপুর গ্রামের ইউপি সদস্য নজর আমিন জানান, গ্রামের পাশে আমন ক্ষেতে সকালে কাজ করছিলেন কৃষক জয়েন উদ্দিন। এসময় বজ্রপাতে তিনি আক্রান্ত হলে ঘটনাস্থলেই মারা যান। তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী জানান, ঠাকুরভোগ গ্রামের আলী আকবরের ছেলে তেরা মিয়া সকালে খাউয়াজুড়ি হাওরে মাছ ধরতে যান। এসময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল করে গোরদাফনের জন্য তাদের কাছে হস্থান্তর করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!