1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

বালু বোঝাই নৌকায় দুই ঘুমন্ত শ্রমিকের মৃত্যু: মহাল বন্ধ থাকার পর আহরণ হয় কিভাবে?

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৮.৪৩ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের সীমান্ত নদী ধোপাজান বালু মহাল থেকে বালু আহরণ করে ট্রলারে ঘুমন্ত অবস্থায় নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলো বিশ্বম্ভরপুর উপজেলার সলুকবাদ ইউনিয়নের মনিপুরি হাটির হানিফ মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২২) ও এই গ্রামের আক্তার হোসেনের ছেলে অনিক হাসান জনি (১৮)। মঙ্গলবার দুপুরে স্বজনা নদী থেকে ভেসে ওঠা লাশ উদ্ধার করেছেন।
সলুকাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী জানান, নিহত দুই শ্রমিক সোমবার রাতে বালু আহরণ করে রাতে মনিপুরী ঘাটে ঘুমাচ্ছিল। গভীর রাতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে নৌকাটি ডুবে যায়। সকালে এসে স্বজনরা দেখেন নৌকাটি ডুবে আছে। দুপুর ১২টার দিকে দুজনের লাশ নদীতে ভেসে ওঠলে তারা উদ্ধার করেন। পরে পুলিশ এসে ময়না তদন্তের জন্যে নিয়ে যায়। ঘটনাটি খুবই মর্মান্তিক। তিনি জানান, এরা দৈনিক মজুরি ভিত্তিতে বিভিন্ন বালু ও পাথর ব্যবসায়ীদের নৌকাতে কাজ করতেন।
বিশ^ম্ভরপুর থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা মঙ্গলবার দুপুরে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছি। তাদের ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(ফাইল ছবি)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!