1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ইউক্রেইন যুদ্ধ শরণার্থী করেছে ১০ লাখ মানুষকে: জাতিসংঘ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৭.১০ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
রাশিয়ার আগ্রাসন শুরুর পর এক সপ্তাহে ইউক্রেইন থেকে ১০ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ সেনারা আক্রমণ শুরুর পর বৃহস্পতিবার লড়াই গড়িয়েছে অষ্টম দিনে। ইউক্রেইনের বিভিন্ন এলাকা থেকে তুমুল লড়াইয়ের খবর আসছে।

বিবিসি লিখেছে, ২০১৫ সালের শরণার্থী সংকটের সময় ১৩ লাখ মানুষ দেশান্তরী হয়েছিল। মাত্র এক সপ্তাহে প্রায় কাছাকাছি সংখ্যক মানুষ শুধু ইউক্রেইন থেকেই শরণার্থী হয়েছে।

টুইটারে প্রকাশ করা এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ইউক্রেইনের ভেতরে আটকা পড়া লাখো মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের ধারণা, যুদ্ধের কারণে ইউক্রেইনের ভেতরে এক কোটি ২০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে এবং তাদের ত্রাণ সহায়তা দরকার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!