1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে সমাজসেবা দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম :: রবিবার, ২ জানুয়ারী, ২০২২, ৭.৪৬ পিএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

মোঃ মোশফিকুর রহমান স্বপন

” মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবে সকল ভাতা ”
এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধীরা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন।

রবিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় জেলা সমাজসেবার উপ পরিচালক সুচিত্রা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন

এসময় তিনি বলেন, সমাজসেবার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসা হয়।বর্তমান সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে সরকার অনেক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিশেষ কোঠা দিচ্ছে তাই তাদের সঠিক শিক্ষার বিকাশ ঘটাতে হবে। গ্রামীন জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সমাজ সেবা প্রান্তিক মানুষকে নিয়ে কাজ করে।
এ ছাড়াও সমাজসেবা অফিসার শহর সমাজসেবা কার্যালয় মো. শাহিনূর আলমের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন নারীনেত্রী শীলা রায়, জেলা মহিলা সংস্থার সভাপতি ফৌজি আরা শাম্মী, সামাজিক সংগঠন স্বপ্ন ডানার সভাপতি মো.জাহাঙ্গীর আলম, তানজিল হক প্রমুখ।
পরে সুনামগঞ্জ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
এরপর সুনামগঞ্জ জেলা অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা যৌথ ভাবে একটি নৃত্য দামাইল গান পরিবেশ করার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!