1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব

মরণোত্তর দেহদান করলেন কিংবদন্তী শিল্পী কবীর সুমন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৭.৩৩ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ভিন্ন কথা-সুরের গানের জন্য সব সময়ই প্রশংসা পেয়ে থাকেন ওপার বাংলায় নন্দিত সংগীতশিল্পী কবীর সুমন। এবার ব্যতিক্রমী এক প্রশংসনীয় কাজ করলেন তিনি। মৃত্যুর পর নিজের দেহ দান করে দিলেন কবীর সুমন। বুধবার সন্ধ্যায় মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করার পরেই সেই ছবি ফেসবুকে ভাগ করে নেন স্বয়ং ‘গানওয়ালা’।

গত জুলাই মাসে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবীর সুমন। চিকিৎসার জন্য দিন কয়েক হাসপাতালে থাকতেও হয়েছিল তাকে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। এ বারের পুজায় মুক্তি পাচ্ছে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’। দেব অধিকারী প্রযোজিত এই সিনেমার গানের সুর করেছেন কবীর সুমন।

সম্প্রতি লাইভ সম্প্রচারে দেব এবং ছবির রাজামশাই শাশ্বত চট্টোপাধ্যায় যৌথ ভাবে জানিয়েছেন, কবীর সুমনের সঙ্গীত পরিচালনার কথা। এই সিনেমার অহঙ্কার কবীর সুমন। যার সুরে বাঁধা গান শ্রোতাদের পৌঁছে দেবে রূপকথার জগতে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সংগীত ইতিহাসে উজ্জ্বল এক নক্ষত্রের নাম কবীর সুমন। যিনি গানের জগতে নতুন এক ধারা প্রবর্তনে মুখ্য ভূমিকা রেখেছেন। যেটাকে সবাই জীবনমুখী গান হিসেবে চেনে। ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ শীর্ষক একটি অ্যালবামের মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ১৫টি অ্যালবামসহ বিভিন্ন সিনেমায় গান করেছেন এ বরেণ্য শিল্পী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!