1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বাউল শিল্পীরা আমাদের অমূল্য সম্পদ।। মুকুট

  • আপডেট টাইম :: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১, ৭.০১ পিএম
  • ৩৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেছেন সুনামগঞ্জ জেলা আউল বাউল দের তীর্থ স্থান। সুনামগঞ্জ হাওরের দেশ এখানে অনেক মরমী কবি যেমন হাসন রাজা,রাধা রমন দত্ত, দুরবিন শাহ,শাহ আব্দুল করিম জন্ম গ্রহণ করেছেন। তাদের কারণে সুনামগঞ্জ আলোকিত হয়েছে। এই মরমী সাধক গণ ও বাউল কবিরা আমাদের অমূল্য সম্পদ। তাদের যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য সরকার সহ সকলের নিকট অনুরোধ জানান।
সোমবার ৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সুনামগঞ্জ জেলার ২২ জন বাউল কবিকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী জাকির জাফরান বলেন, করোনায় বাউলরা চরম বিপর্যস্ত। তারা অসহায় অবস্থায় দিন যাপন করছেন। আমি সুনামগঞ্জে যোগ দেবার পর তাদের খোজ খবর নেই। পরে সহযোগিতার জন্য চেয়ারম্যন মহোদয়ের সঙ্গে কথা বলার পর তিনি রাজি হয়ে যান। আমরা আনন্দিত যে বাউলদের সহযোগিতা করতে পেরেছি। আগামীতেও জেলা পরিষদের সহায়তা অব্যাহত থাকবে।

সুনামগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে করোনা কালে কর্মহীন হয়ে পড়েন বাউল কবিগণ তাই তাদের এই সহায়তা প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. জাকির হোসেন।
অনুষ্টানে বক্তব্য দেন লোক গবেষক সুমনকুমার দাশ, বাউল শাহ নূর জালাল, বাউল আলম শাহ, শামস শামীম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপ সহকারী প্রকৌশলী সৈয়দ ইমামুল হাসান, প্রধান সহকারী আব্দুল মতিন, হিসাব রক্ষক বিমলেনদু রায়,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী পাভেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাউল মকরম আলী শাহ, বাউল মকদ্দস আলম উদাসী, বাউল চন্দন মিয়া, বাউল তসকির মিয়া, বাউল নূর জালাল, বাউল আলম শাহ, বাউল বশির উদ্দিন সরকার, বাউল শাহ আব্দুল তোয়াহেদ, বাউল লাল শাহ, বাউল ছুরত আলীসহ ২২ জন বাউলকে ১০ হাজার টাকা করে এবং অসুস্থ বাউল মকদ্দস আলম উদাসীকে চিকিৎসার জন্য আলাদাভাবে ২০ হাজার টাকা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!